বিএসসিএল-কোস্ট গার্ড চুক্তি স্বাক্ষর
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ ব্যবহার করবে বাংলাদেশ কোস্ট গার্ড। এই লক্ষ্যে ২৬ জুলাই বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও র সাথে চুক্তি করেছে সামরিক প্রতিষ্ঠানটি।
চুক্তির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যবহার করে আধুনিক, নিরাপদ ও উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে। দেশীয় স্যাটেলাইট ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড টেলিযোগাযোগ ব্যবস্থায় স্বনির্ভরতা অর্জনে আরেকধাপ এগিয়ে গেল । বাংলাদেশ কোস্ট গার্ডের টহল জাহাজে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারের মাধ্যমে সমুদ্রসীমার ২০০ ন্যটিক্যাল মাইলেও টেলিযোগাযোগ অব্যাহত থাকবে, যা বাংলাদেশের সমূদ্রসীমাকে করবে আরো নিরাপদ। জাতীয় জরুরী প্রয়োজন ও প্রাকৃতিক দূর্যোগে এ নেটওয়ার্ক ব্যবহার কবে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখা সম্ভব হবে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির প্রদান কার্যলয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএল-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহ্জাহান মাহমুদ, বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্ আহমেদুল কবির উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের উপ- মহাপরিচালক, কমডোর মোঃ মঈনুল হাসান,আইটি ও যোগাযোগ পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মাদ শহীদুল হক, আইটি ও যোগাযোগ পরিদপ্তরের উপ-পরিচালক কমান্ডার এ কে এম মিজানুর রহমানসহ আইটি ও যোগাযোগ অধিদপ্তের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ২০১৮-সালের ১২-মে তারিখে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম বুকে ধারণ করে মহাকাশে পাড়ি জমায় দেশের একমাত্র স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।







